প্রতিদিন নিম পাতা খেলে কি হয় সেই সম্পর্কে বিস্তারিত জানুন
আপনি কি জানেন প্রতিদিন নিম পাতা খেলে কি হয়? নিম পাতার রস এবং নিম পাতার গুড়া খাওয়ার নিয়ম কি? খালি পেটে নিম পাতার রস খেলে কি হয় এবং এর ক্ষতিকর দিক কি? নিম পাতা চুলে দেয়ার নিয়ম কি? নিচের আর্টিকেলটি পড়লে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
প্রতিদিন নিম পাতার রস এবং নিম পাতার গুড়া খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। নিম পাতা খাওয়ার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। নিচে আর্টিকেলটি থেকে নিম পাতা খাওয়ার নিয়ম ও এর ব্যবহার সম্পর্কে জেনে নিন।
ভূমিকা
প্রতিটি জিনিসের কিছু ভালো দিক থাকলে তার কিছু খারাপ দিক ও থাকে। পার্থক্যটা তৈরি হয় ব্যাবহারের নিয়মের ওপর।সঠিকভাবে ব্যাবহার করলে ভালো গুনাগুন আর ভুলভাবে ব্যাবহার করলে বিপরীত গুন পাওয়া যাবে।নিম পাতার ক্ষেত্রেও তার বেতিক্রম নয়। আলাদা আলাদা ভাবে ব্যাবহারের ফলে নিমপাতা শরীরের বিভিন্ন অংশের জন্য কাজ করে থেকে। ভুলভাবে ব্যাবহার করলে শরীরের ওপর বাজে প্রভাব পড়তে পারে। এই পোস্টটি এমনভাবে সাজানো হয়েছে যে নিম পাতা কীভাবে ব্যাবহার করলে কোন অংশের কাজে লাগবে সেই সম্পর্কে সঠিক ও বিস্তারিত ধারণা পাবেন।সাথে সাথে ক্ষতিকর দিক সম্পর্কেও সচেতন থাকতে পারবেন।
প্রতিদিন নিম পাতা খেলে কি হয়
প্রতিদিন নিম পাতা খেলে কি হয় তা জানলে আপনি অবাক হবেন। প্রতিদিন সকালে ২-৩ টি নিম পাতা চিবিয়ে খেলে বা এর রস বের করে খেলে রক্ত পরিশুদ্ধ হয়। নিয়মিত নিম পাতা সেবন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং হজম শক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকেই তার মুখের দুর্গন্ধতার কারণে মানুষের সঙ্গে বেশি কথা বলতে চায় না। প্রতিদিন নিম পাতা খেলে মুখের দুর্গন্ধ তা দূর হয় এবং দাঁতের মাড়ি মজবুত করে। তাই প্রতিদিন নিমপাতা খাওয়া খুবই উপকারী।
নিম পাতার গুড়া খেলে কি হয়
নিয়মিত নিম পাতার গুড়া খেলে কি উপকার হয় তা জানলে আপনিও নিয়মিত নিম পাতার গুড়া খাবেন। অনেকেই নিম পাতা খালি চিবিয়ে খান আবার অনেকে গুড়া করে খেতে পছন্দ করেন। নিয়মিত নিম পাতার গুঁড়া সেবনে রক্ত পরিষ্কার হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিম পাতার গুড়া শরীরের এলার্জি ও ব্রণ কমাতে সহায়তা করে। নিম পাতার গুড়া প্রতিদিন ১ চা চামচ সেবনে অন্ত্রের কৃমি ধ্বংস করে।নিম পাতার গুড়া খেলে হজম শক্তি বাড়ায় এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমায়।
নিম পাতা সিদ্ধ পানি খাওয়ার উপকারিতা
নিম পাতা সিদ্ধ পানি খাওয়ার উপকারিতা অনেক। এটি একটি প্রাকৃতিক ভেষজ। নিম পাতার সিদ্ধ পানি নিয়মিত সেবন করলে শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে। প্রতিদিন সকালে নিম পাতার সিদ্ধ পানি খাওয়ার উপকারিতা অনেক বেশী। নিম পাতার সিদ্ধ পানি প্রতিদিন সেবনে বিভিন্ন ধরনের ভাইরাস সংক্রামক যেমন সর্দি কাশি থেকে রক্ষা পাওয়া যায়। তাছাড়া প্রতিদিন অল্প পরিমাণ নিম পাতার সিদ্ধ পানি পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাছাড়া নিয়মিত এই নিম পাতার সিদ্ধ পানি সেবনে ব্রণ,এলার্জি,চুলকানি বা খুশকির মতো ত্বকের সমস্যা দূর করে।এছাড়াও আরো অনেক নিম পাতা সিদ্ধ পানি খাওয়ার উপকারিতা রয়েছে।
নিম পাতা চুলে দেওয়ার নিয়ম
নিয়মিত নিম পাতা চুলে দেয়ার নিয়ম জানা থাকলে তা ব্যবহারে চুলের অনেক সমস্যার সমাধান করা যায়। নিম পাতা চুলে ব্যবহারের বিভিন্ন পদ্ধতির রয়েছে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে নিম পাতা চুলে ব্যবহারে চুলের খুশকি দূর করা,যায় চুল পড়া কমানো যায় এবং মাথার ত্বকের ইনফেকশন রোধ করা যায়।
এর জন্য আমাদের প্রথমে এক মুঠো নিমপাতা সংগ্রহ করতে হবে। চার থেকে পাঁচ কাপ বা এক লিটার পানিতে নিম পাতাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ফুটন্ত পানি সবুজ রঙের হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিন। এরপর ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিন। নিম পাতা চুলে দেওয়ার আগে চুল শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিন। এরপর চুলগুলো সেই নিমপাতার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। এছাড়া নিম পাতা ব্লেন্ড বা পেস্ট তৈরি করেও ব্যবহার করতে পারেন। নিমপাতা পেস্ট মাথায় লাগিয়ে 20 থেকে 30 মিনিট রেখে দিন। নিম পাতার পেস্ট এর সঙ্গে এক চামচ মধু বা দই ব্যবহার করলে আরো ভালো ফলাফল পাওয়া যায়। তাছাড়া নারকেল তেলের সঙ্গেও নিম পাতা ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে এক কাপ নারকেল তেলের সঙ্গে একমুঠো নিমপাতা অল্প আঁচে নিতে হবে। পাতা কালো হয়ে আসলে তা ছেঁকে নিতে হবে। এই তেল সপ্তাহে ২-৩ দিন মাথায় ম্যাচ ম্যাসাজ করতে হবে।নিম পাতার তেলটি চুলে ব্যবহারের 20 থেকে 30 মিনিট পর ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। একমুঠো নিমপাতা এক কাপ পানির সঙ্গে সারারাত ভিজিয়ে রেখে সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেললেও ভালো ফলাফল পাওয়া যায়।
খালি পেটে নিম পাতার রস খেলে কি হয়
খালি পেটে নিম পাতার রস খেলে কি কি উপকার হয় তা জানালে আপনিও নিয়মিত খালি পেটে নিম পাতার রস খাবেন। খালি পেটে নিম পাতার রস খেলে শরীরের রক্ত পরিষ্কার রাখে। নিম পাতার রক্তের শর্করা নিয়ন্ত্রণ রাখে তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। নিম পাতার অ্যান্টিভাইরাল উপাদান ভাইরাল সংক্রামক যেমন সর্দি-কাশি এবং বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে। প্রতিদিন সকালে খালি পেটে নিম পাতার রস খেলে পেটের কৃমি দূর হয়ে যায়। নিয়মিত খালি পেটে নিম পাতার রস খেলে শরীরের ক্ষতিকর বিভিন্ন বিষাক্ত পদার্থ বের করে দিয়ে ত্বক ভালো রাখতে সহায়তা করে। তাছাড়া খালি পেটে নিম পাতার রস খেলে শরীরের ফ্লাট বার্ন করে বা অতিরিক্ত ওজন কমাতে সহায়তা করে এবং মেটাবলিজম বাড়াতে সাহায্য করে থাকে।
নিম পাতার ক্ষতিকর দিক
অতিরিক্ত বা ভুল ব্যবহারে নিম পাতার ক্ষতিকর দিক রয়েছে। ডাক্তারদের পরামর্শ ছাড়া গর্ভবতী নারী,শিশু এবং লিভার ও কিডনি জনিত সমস্যায় থাকা রোগীদের নিম পাতা খাওয়া উচিত নয়। নিচে নিম পাতার ক্ষতিকারক দিকগুলো জেনে নিন।
- গর্ভাবস্থায়ঃগর্ভবতী নারীদের নিম পাতা বা নিম পাতার রস খাওয়া উচিত নয়। কারণ নিম পাতার রাসায়নিক উপাদান তাদের জরায়ুর সংকোচন বাড়িয়ে দিতে পারে, যা অনিচ্ছাকৃতভাবে গর্ভপাতের কারণ হতে পারে। এবং বাচ্চা নষ্ট হয়ে যাওয়া সম্ভব না থাকে। তা তাছাড়া দুগ্ধদানকারী মায়াদেরও নিম পাতা এড়িয়ে চলা উচিত কারণ এর বিষক্রিয়া বুকের দুধের মাধ্যমে শিশু শরীরে প্রবেশ করে থাকে। তাই গর্ভবতী বা দুগ্ধদানকারী নারীদের নিম পাতা বা নিম পাতার রস সেবন না করাই উত্তম।
- লিভার ও কিডনি জনিত রোগীদের ক্ষতিঃ মাত্রা অতিরিক্ত নিমপাতা লিভার ও কিডনিজনিত রোগীদের জন্য খাওয়া ক্ষতিকর। অতিরিক্ত নিমপাতা খেলে লিভার এবং কিডনির কার্যকারিতা ব্যাহত হয়। অনেক বিশেষজ্ঞ মনে করেন অতিরিক্ত নিমপাতা সেবনে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি থাকে। তাই লিভার ও কিডনির ক্ষতিকর দিক বিবেচনা করে অতিরিক্ত নিমপাতা না খাওয়াই উত্তম।
- প্রজনন ক্ষমতা হ্রাসঃ দীর্ঘ সময় ধরে নিম পাতা খেলে শুক্রানো সংখ্যা কমিয়ে দেয়। তাই বিবাহিত নারী এবং পুরুষ উভয়ের অতিরিক্ত নিম পাতা খাওয়া থেকে বিরত থাকা দরকার। কারণ দীর্ঘ সময় নিমপাতা সেবনে প্রজনন ক্ষমতা হ্রাস করে ফেলে।
- ডায়াবেটিস রোগীদের জন্য নিম পাতার ক্ষতিঃ ডায়াবেটিস রোগীদের জন্য রক্তের শর্করা স্বাভাবিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত নিম পাতা সেবন রক্তের শর্করা খুব দ্রুত কমিয়ে দেয়। যা ডায়াবেটিসে রোগীদের জন্য খুবই ক্ষতিকর। সুতরাং ডায়াবেটিসের রোগীদের চিকিৎসার পরামর্শ ছাড়া নিমপাতা না খাওয়াই উত্তম।
- চুলকানি বা এলার্জিঃ অনেকের নিম পাতায় এলার্জি থাকতে পারে। সুতরাং সে যদি নিমপাতা ব্যবহার করে তাহলে তার শরীরের এলার্জির পরিমাণ বেড়ে যায়। অনেকেই না জেনেই সরাসরি নিমপাতা ত্বকে ব্যবহার করে। সরাসরি নিমপাতা ত্বকে ব্যবহার করলে চুলকানি হওয়া সম্ভাবনা থাকে এবং জ্বালাপোড়া করে।
মন্তব্য
নিম পাতা আমাদের অতি পরিচিত একটি ঔষধি গাছ। এর পাতা সিদ্ধ করে বা পেস্ট করে বিভিন্ন প্রক্রিয়ায় ব্যবহার করা যায়।নিম পাতার শরীরের রক্ত পরিশুদ্ধ করে,শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া নিম পাতার তেল বা নিম পাতার পানি চুলে ব্যবহারে চুল মজবুত এবং নতুন চুল গজাতে সাহায্য করে। নিম পাতা উপকারিতা হলেও এর বিভিন্ন ক্ষতিকারক দিক রয়েছে। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিম পাতা ব্যবহার বা খাওয়া উচিত। নিম পাতা সম্পর্কে আরো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url