পান্তা ভাত খেলে কি গ্যাস হয় বিস্তারিত জানুন

আপনি কি পান্তা ভাত খেলে কি হয় সে সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলটি আপনার জন্য। পান্তা ভাত খেলে কি গ্যাস হয় সে সম্পর্কে আমরা অনেকেই জানিনা। এই আর্টিকেলটি পড়লে পান্তা ভাত সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
এই আর্টিকেলে পান্তা ভাতের উপকারিতা, ক্ষতিকর দিক, খাবার নিয়ম ইত্যাদি সম্পর্কে বিস্তারিত বলা আছে। পান্তা ভাত সম্পর্কে বিস্তারিত জানতে আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

ভুমিকা

সঠিক নিয়মে পান্তা ভাত খেলে তার শরীরের জন্য অত্যন্ত উপকারী। তবে অস্বাস্থ্যকর পরিবেশে পান্তা ভাত রেখে তা পরবর্তীতে খেলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। সাধারণত পান্তা ভাত খাদ্য হজমে সাহায্য করে, তবে পান্তার সাথে গ্যাস জাতীয় কোন খাবার খেলে ফুড পয়জিং এর মত সমস্যা দেখা দিতে পারে। তাই পান্তা ভাত খাওয়ার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে স্বাস্থ্যকর পরিবেশে পান্তা ভাত রাখতে হবে এবং এমন কোন কিছু দিয়ে পান্তা খাওয়া যাবেনা যাতে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। অনেকের ধারণা পান্তা ভাত খেলে ওজন কমে। এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে আপনি পান্তা ভাত সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন।

পান্তা ভাত খেলে কি গ্যাস হয়

পান্তা ভাত সাধারণত হজমের সাহায্য করে। তবে অনেক সময় ধরে খোলা অবস্থায় বা অস্বাস্থ্যকর পরিবেশে রেখে খেলে এসিডিটির মতো সমস্যা হতে পারে। আমরা অনেক সময় পান্তা ভাতের সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, অতিরিক্ত তেল এবং আলু ভর্তা দিয়ে খায়। এক্ষেত্রে গ্যাস বা বদহজমের মত সমস্যা হতে পারে। পান্তা ভাত খেলেও যাতে গ্যাস বা বদ হজম না হয় সে ক্ষেত্রে আমরা কিছু সতর্কতা অবলম্বন করতে পারি। নিচে তা দেওয়া হলোঃ

১। পান্তা ভাত ভিজিয়ে রাখার পাত্রটি অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।

২। পান্তা ভাত ভিজিয়ে রাখা পাত্রটি ভালোভাবে ঢেকে রাখতে হবে যাতে বাহিরের ক্ষতি করবে ব্যাকটেরিয়া পান্তা ভাতের উপর জমতে না পারে।

৩। চাচা ভাতের সাথে অতিরিক্ত মসলা জাতীয় খাবার, কাঁচা মরিচ, পেঁয়াজ, আলু ভর্তা ইত্যাদি না খাওয়াই উত্তম।

৪। তবে পান্তা ভাতের সাথে হালকা রান্না করার সবজি অথবা হালকা লবণ দিয়ে খাওয়া যেতে পারে।

পান্তা ভাতের ইংরেজি কি

যদিও পান্তা ভাতের নির্দিষ্ট কোন ইংরেজি নাম নেই, তবে পান্তা ভাতের বৈশিষ্ট্যের অপর নির্ভর করে বেশ কিছু প্রচলিত ইংরেজি নাম পাওয়া যায়। নিচে এই ইংরেজি নাম গুলো দেওয়া হলোঃ

১। পান্তা ভাতের সবচেয়ে বিশুদ্ধ আন্তর্জাতিক এবং বৈজ্ঞানিক ইংরেজি নাম হচ্ছে Fermented rice.

২। পান্তা ভাত সাধারণত পানিতে ভেজানো ভাত। পানিতে ভেজানো ভাতকে বোঝানোর জন্য পান্তা ভাতকে ইংরেজিতে Water-soaked rice বলা হয়।

৩। ভাতকে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখার ফলে পান্তা ভাত হয়। তাই পান্তা ভাতকে অনেক সময় পানিতে ভেজানো বাসি ভাতও বলা হয়। যাকে ইংরেজিতে Stale rice soaked in water বলে।

পান্তা ভাতের উপকারিতা

পান্তা ভাত বাঙালির একটি ঐতিহ্যবাহী খাবার। এটি অত্যন্ত উপকারী এবং পুষ্টিগুণসমৃদ্ধ একটি খাবার। ফরম্যানটেশন প্রক্রিয়ার কারণে সাধারণ ভাত এর চেয়ে পান্তা ভাতে পুষ্টিগুণ বেশি থাকে। চলুন পান্তা ভাতের উপকারিতা সম্পর্কে আমরা বিস্তারিত জানি।

১। পান্তা ভাত একটি ঠান্ডা খাবার। এটি খাওয়ার ফলে এই গরমে শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখে এবং ডিহাইড্রেশন এর ঝুঁকি কমায়।

২। পান্তা ভাত সাধারণত গাজন প্রক্রিয়ায় সম্পাদিত হয়, ফলে এতে থাকা কার্বোহাইড্রেট সহজে ভেঙে যায়। যা হজম শক্তি বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।

৩। পান্তা ভাতে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া ও প্রোবায়োটিক থাকে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

৪। পান্তা ভাতে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে এবং তুলনামূলক সোডিয়ামের পরিমাণ কম থাকে। যা উক্ত রক্তচাপ কমাতে সাহায্য করে।

৫। সাধারণ ভাতের তুলনায় পান্তা ভাতে আয়রনের পরিমাণ বেশি থাকে, যার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়।

৬। শরীরের তাৎক্ষণিক ক্লান্তি দূর করতে পান্তা ভাত অত্যন্ত কার্যকরী একটি খাবার।

পান্তা ভাতের ক্ষতিকর দিক

পান্তা ভাতের যেমন উপকারী দিক রয়েছে ঠিক তেমনি বেশ কিছু ক্ষতিকর দিকও রয়েছে। সঠিক নিয়মে পান্তা ভাত না খেলে এটি শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে। নিচে পান্তা ভাতের ক্ষতিকর দিক সম্পর্কে বিস্তারিত বলা হলোঃ

১। অস্বাস্থ্যকর পাত্রে রাখলে অথবা দূষিত পানি ব্যবহার করলে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে এবং পরবর্তীতে তা ফুড পয়েজেনিং ও পেটের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

২। দীর্ঘ সময় পাত্রে ভিজিয়ে রাখলে অর্থাৎ ১২ ঘণ্টার বেশি সময় ধরে পাত্রে ভিজিয়ে রাখলে এটি ইথাইল অ্যালকোহলে পরিণত হতে পারে। যার ফলে ঘুম ঘুম ভাব, শরীরে অস্বস্তি এবং ঝিমুনি ভাব হতে পারে।

৩। আমরা অনেকেই পান্তা ভাতের সাথে অতিরিক্ত কাচা লবণ খেয়ে থাকি। যার ফলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে।

৪। পান্তা ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। যা শরীরে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। তাই ডায়াবেটিসের রোগীদের পান্তা ভাত এড়িয়ে চলাই উত্তম।

৫। পান্তা ভাতে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে এবং এটি খাওয়ার সময় লবণ দিয়ে খাওয়া হয়। যার ফলে এটি কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে।

পান্তা ভাত খেলে কি মোটা হয়

পান্তা ভাত খেলে মোটা হওয়ার সম্ভাবনা খুবই কম। পান্তা ভাত সহজে হজমযোগ্য, তাই এটি খেলে মোটা হওয়ার সম্ভাবনা কম থাকে। তবে বিশেষ কিছু অসতর্কতা জনিত কারণে অনেকে পান্তা ভাত খেয়েও মোটা হয়ে থাকি। নিচে সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলোঃ

১। পান্তা ভাত একসাথে অনেক খাওয়া যায়, ফলে অনেকে নিজের অজান্তেই অনেক বেশি পান্তা ভাত খেয়ে ফেলেন। ফলে অতিরিক্ত ক্যালরি শরীরের জমা হয়ে ওজন বাড়াতে সাহায্য করে।

২। অনেকে পান্তা ভাতের সাথে বিভিন্ন ধরনের ভর্তা অতিরিক্ত লবণ এবং ভাজাপোড়া খেয়ে থাকেন। এগুলো খাওয়ার ফলে শরীরের ওজন বাড়তে পারে।

৩। পান্তা ভাত খেলে অনেক সময় ঘুম ঘুম ভাব হয় এবং অনেকে পান্তা ভাত খাওয়ার পর বিশ্রাম নিতে পছন্দ করেন। ফলে শরীরে ক্যালরিক বার্ন হয় না এবং চর্বি জমে।

৪। পান্তা ভাতে থাকা কার্বোহাইড্রেট দ্রুত ভেঙে চিনিতে রূপান্তরিত হয়। যা শরীরের ওজন বাড়াতে সাহায্য করে।

পান্তা ভাত খাওয়ার নিয়ম

পান্তা ভাত খাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। যে নিয়মগুলো মেনে পান্তা ভাত না খেলে পান্তা ভাতে উপকার করার চেয়ে ক্ষতি বেশি করে। চলুন পান্তা ভাত খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে বিস্তারিত জানি।

১। গরম ভাত ভালোভাবে ঠান্ডা হওয়ার পর এতে পরিষ্কার পানি মেশাতে হবে। যে পাত্রে পান্তা ভাত রাখা হবে সেটি অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।

২। পান্তা ভাত অস্বাস্থ্যকর পরিবেশ থেকে দূরে রাখতে হবে এবং পান্তা ভাত যে পাত্র রাখবেন সে পাত্রটি অবশ্যই ভালোভাবে ঢেকে রাখতে হবে।

৩। রাতের বেলা ভাত ভিজিয়ে রেখে ৮ থেকে ১২ ঘণ্টার মধ্যে পান্তা ভাত খাওয়া সবচেয়ে উত্তম। কারণ ১২ ঘন্টার বেশি হয়ে গেলে এটি টক হয়ে দুর্গন্ধ ছড়াতে পারে এবং এটি খাওয়ার ফলে শারীরিক ক্ষতি হতে পারে।

৪। পান্তা ভাত খাওয়ার সঠিক সময় হচ্ছে সকালের নাস্তা। সকালে পান্তা খেলে এটি সারাদিন শরীরে শক্তি যোগায়। তবে কোনভাবেই রাতে পান্তা খাওয়া উচিত নয়। রাতে পান্তা খেলে হজমের সমস্যা হতে পারে।

৫। অতিরিক্ত তেল বা ভাজাপোড়া দিয়ে পান্তা ভাত খাওয়া উচিত নয়। প্রয়োজনে হালকা লবণ এবং পড়া বেগুন ভর্তা ব্যবহার করতে পারেন।

৬। পান্তা ভাত খাওয়ার পর ঘুমিয়ে পড়া উচিত নয়, এতে অলসতা বাড়ে এবং শরীরে চর্বি জমতে পারে। তাই পান্তা ভাত খাওয়ার পর হালকা হাঁটাচলা করা উচিত।

পান্তা ভাত খেলে কি ওজন কমে

পান্তা ভাত সরাসরি ওজন কমায় না। তবে পান্তা ভাতে যেহেতু প্রবায়োটিকস থাকে এবং এটি সহজে হজম যোগ্য। তাই নিয়মিত এবং পরিণত পান্তা ভাত খেলে এটি ওজন কমাতে সাহায্য করে। পান্তা ভাত খেলে পেট ভরা থাকে তাই অতিরিক্ত খাওয়ার প্রয়োজনীয়তা কমে যায়, ফলে ওজন কমে। পান্তা ভাত যেভাবে ওজন কমাতে সাহায্য করে তা নিচে বিস্তারিত দেওয়া হলোঃ

১। গরম ভাতের তুলনায় পান্তা ভাতে চর্বি কম থাকে এবং এটি সহজে হজমযোগ্য হওয়ায় শরীরে ক্যালরি জমার সম্ভাবনা কম থাকে।

২। পান্তা ভাতে প্রচুর পরিমাণে পানি থাকে, ফলে এটি সহজে পেট ভরিয়ে রাখে। ফলে বারবার খেতে হয় না, ফলে ওজন নিয়ন্ত্রণের থাকে।

৩। পান্তা ভাতে উপকারী ব্যাকটেরিয়া ও প্রয়বায়োটিক থাকে। যা চর্বি পড়াতে সাহায্য করে।

৪। পান্তা ভাত কোষ্ঠকাঠিন্য রোধে এবং পেট পরিষ্কার রাখে। যা ওজন স্বাভাবিক রাখতে সাহায্য করে।

মন্তব্য

পান্তা ভাত সম্পর্কিত যাবতীয় তথ্য আর্টিকেলটিতে দেওয়া হয়েছে। এই আর্টিকেলটিতে থাকা যাবতীয় তথ্য গবেষণার ভিত্তিতে লেখা এবং যতটা সম্ভব নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করা হয়েছে। আশা করি আপনি আর্টিকেলটি পড়ে উপকৃত হয়েছেন। পান্তা ভাত সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে আমাদের প্রশ্ন করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url