আখের রস খেলে কি ডায়াবেটিস বাড়ে সঠিকভাবে জানুন
আখের রস খেলে কি ডায়াবেটিস বাড়ে? আখের রসের উপকারিতা কি এবং ভুল নিয়মে কিংবা খালি পেটে আখের রস খেলে কি হয় তা আমরা অনেকেই জানিনা। নিচের আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে আখের রসের উপকারিতা ও অপকারিতা এবং আখের রস খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
এই তীব্র গরমে আপনি কি প্রতিদিন আখের রস খেয়ে থাকেন? আখের রসে কি কি পুষ্টিকরণ রয়েছে তা জানা জরুরী। নিচে আখের রস সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
ভূমিকা
জমি থেকে আখ সংগ্রহ করে তা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আখ মাড়াইকরণ যন্ত্রের মাধ্যমে আখের রস সংগ্রহ করা হয়।আখের রসে পটাশিয়াম,ক্যালসিয়াম,আয়রন,ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।আখের রসের মধ্যে পুষ্টিগুণ থাকলেও এতা মাথায় রাখতে হবে যে এর মূল উপাদান মানব শরীরের জন্য গোপন বিষ চিনি।তাই আখের রস খাওয়ার আগে ভালভাবে জেনে রাখা উচিৎ এর কি প্রতিক্রিয়া হতে পারে। বিশেষ করে ডায়াবেটিস রুগিদের জন্য জানা আবশ্যক যে আখের রস খেলে কি ডায়াবেটিস বাড়ে নাকি না।নিচে আখের রসের উপকারিতা ও অপকারিতা এবং ডায়াবেটিস রোগীদের জন্য আখের রস কতটা ক্ষতিকর তা বিস্তারিত জানতে পারবেন।
আখের রস খেলে কি ডায়াবেটিস বাড়ে
আখের রস খেলে কি ডায়াবেটিস বাড়ে নাকি বাড়ে না তা আমরা অনেকেই জানিনা। গরমে একটু প্রশান্তির জন্য আমরা আখের রস খেয়ে থাকি। আখের রস অনেক বেশি পরিমাণ মিষ্টি হওয়ায় এটি খেতেও অনেক সুস্বাদু হয়। কিন্তু এই সুস্বাদু আখের রসটি ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর। কারণ প্রতি ২৫০ গ্রাম আখের রসের ৩২ থেকে ৩৫ গ্রাম প্রাকৃতিক চিনি বা সুক্রোজ থাকে। বা আপনি যদি এক গ্লাস আখের রস খান তাহলে প্রতি কাপে ৪-৫ চা চামচ চিনি খেয়ে ফেলেন। ডায়াবেটিস রোগীদের জন্য চিনি কতটা ক্ষতিকর তা সকলেরই জানা। আখের রসের যদিও প্রাকৃতিক চিনি বা সুক্রোজ থাকে। কিন্তু আখের রসের এই প্রাকৃতিক চিনিই ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে তুলে। এতে ফাইবার না থাকায় খুব দ্রুত রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। তাছাড়া আখের রসের গ্লাইসেমিক ইনডেক্স ৪৩-৫০ এর মধ্যে থাকে ফলে এটিকে নিম্ন গ্লাইসেমিক ইনডেক্স যুক্ত খাবার বলে।কিন্তু এতে প্রচুর পরিমাণ প্রাকৃতিক চিনি বা সুক্রোজ থাকায় এর গ্লাইসেমিক লোড বেশি যা রক্তের শর্করার পরিমাণ দ্রুত বাড়িয়ে তুলতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের আখের রস থেকে দূরে থাকা উচিত। তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খুব অল্প পরিমান আখের রস খাওয়া যেতে পারে।
আখের রসের অপকারিতা
আখের রস স্বাস্থ্যকর খাবার হলেও এর অতিরিক্ত সেবন অনেক সময় ক্ষতিকর হয়ে দাঁড়ায়। চিনিকে বলা হয়ে থাকে সাদা বিষ। আখের রসের অনেক বেশি পরিমাণ প্রাকৃতিক চিনি বা সুক্রোজ থাকে। ডায়াবেটিস রোগীদের জন্য আখের রস অনেক বেশি ক্ষতিকর। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশের আখের রস কিংবা
অতিরিক্ত পরিমাণ আখের রস খেলে শরীরের উপকারিতার চেয়ে অপকারিতাই বেশি হয়। নিচে আখের রসের অপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।।
১। ডায়াবেটিস রোগীদের ক্ষতিঃ ২৫০ গ্রাম আখের রসের প্রায় ৩২-৩৫ গ্রাম চিনি থাকে। ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে ক্ষতিকারক উপাদানের মধ্যে চিনি একটি। আখের রসের এই প্রাকৃতিক চিনি বা সুক্রোজ ডায়াবেটিস রোগীদের রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে তুলে।
২। অতিরিক্ত ওজন বৃদ্ধিঃ আখের রস একটি উচ্চ ক্যালরি সমৃদ্ধ খাবার। প্রতিদিন অতিরিক্ত পরিমাণ আখের রস খেলে ওজন বেড়ে যায়।
৩। পেটের সমস্যা হওয়াঃ সাধারণত আখের রস আমরা বাজারে কিংবা রাস্তার পাশ থেকে কিনে খাই। খোলা এবং অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি আখের রসে ধুলাবালি পরে এবং রোগ জীবাণু সৃষ্টি হয়ে থাকে। উপকারিতার জন্য আখের রস খাওয়া হলো ও অস্বাস্থ্যকর পরিবেশের এই আখের রস পেটের জন্য ক্ষতিকর। এতে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে।
৪। দাঁতের ক্ষয় হয়ঃ আখের রসে প্রচুর পরিমাণ প্রাকৃতিক চিনি বা সুক্রোজ থাকে। আখের রস খেলে আখের রসে থাকা আঠালো চিনি দাঁতে লেগে যায়। যা থেকে ক্যাভিটি বা দাঁতের ক্ষয় সৃষ্টি হয়।
৫। রক্তে সমস্যাঃ আখের রসে রয়েছে পোলিকোসানল। যা রক্ত পাতলা করে দেয় এবং অতিরিক্ত রক্তক্ষরণেরও ঝুঁকি তৈরি করে দেয়।
৬। এলার্জি সমস্যাঃ অনেক মানুষের আখে বা আখের রসে এলার্জি থাকতে পারে। আখ বা আখের রস খেলে তাদের এলার্জির পরিমাণ বেড়ে যায়।
আখের রস খেলে কি মোটা হয়
আখের রসে রয়েছে প্রাকৃতিক চিনি বা সুক্রোজ। এবং আখের রস অতিরিক্ত ক্যালোরিযুক্ত একটি খাবার। আপনি যদি প্রতিদিন এক গ্লাস বা ৩০০ মিলি আখের রস খেয়ে থাকেন তাহলে আপনার শরীরে প্রায় ১১১ ক্যালোরি যুক্ত হবে। তাহলে কি প্রতিদিন আখের রস খেলে মোটা হয়ে যায়? উত্তর হলো- আপনি প্রতিদিন যে পরিমাণ আখের রস খেয়ে থাকেন বা আখের রসে থাকা ক্যালরি যদি আপনার দৈহিক ব্যায়ামের মাধ্যমে খরচ না হয় তাহলে আপনার ওজন বাড়ার সম্ভাবনা থাকে। কিন্তু মাঝে মাঝে আখের রস খেলে ওজন বাড়ে না। সপ্তাহে ২-৩ দিন এক গ্লাস করে পান করলে মোটা হওয়ার সম্ভাবনা নেই।তবে শরীরচর্চা বা প্রচন্ড গরমের পর আখের রস পান করাই উত্তম। আখের রস খাওয়ার পর যে বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটি হল আখের রসের থাকা ক্যালোরি যেন আপনার দৈহিক ব্যায়াম বা শরীরচর্চার মাধ্যমে খরচ হয়। নয়তো ওজন বাড়ার বা মোটা হওয়ার সম্ভাবনা থাকে।
খালি পেটে আখের রস খেলে কি হয়
খালি পেটে আখের রস খেলে শরীরের উপর বেশ কিছু ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব পড়ে। এটি আপনার শারীরিক অবস্থা এবং কি পরিমানে খাচ্ছেন তার ওপর নির্ভর করে। খালি পেটে আখের রস খেলে কি হয় এবং এর ইতিবাচক ও নেতিবাচক দিক সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
খালি পেটে আখের রস খাওয়ার ইতিবাচক দিক
১। আখের রসে থাকা প্রাকৃতিক গ্লুকোজ শরীরকে তাৎক্ষণিক এনার্জি বা শক্তি দেয়। এটি শরীরের ক্লান্তি দূর করে এবং শরীরকে চাঙ্গা করে।
২। লিভারের কার্যকারিতা বাড়ায় এবং জন্ডিস থেকে সেরে ওঠার সময় খালি পেটে আখের রস খাওয়া বেশ উপকারী।
৩। আখের রসে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর করে।
৪। অতিরিক্ত গরমের সময় খালি পেটে আখের রস খেলে শরীর দীর্ঘক্ষণ হাইড্রেটেড থাকে।
খালি পেটে আখের রস খাওয়ার নেতিবাচক দিক
১।খালি পেটে আখের রস খেলে রক্তে শর্করার পরিমাণ খুব দ্রুত বাড়িয়ে তুলে। সুতরাং ডায়াবেটিস রোগীদের জন্য খালি পেটে আখের রস খাওয়া ঝুঁকিপূর্ণ।
২। অনেক সময় খালি পেটে আখের রস খেলে গ্যাসের সমস্যা বা পেট ফাঁপার সম্ভাবনা থাকে।
৩। রাস্তার ধারের আখের রসের জীবাণু থাকতে পারে। খালি পেটে এই আখের রস খেলে ডায়রিয়া বা জন্ডিস হতে পারে।
৪। যারা ওজন কমাতে চায় তাদের খালি পেটে আখের রস না খাওয়াই উত্তম। আখের রস উচ্চ ক্যালোরিযুক্ত হওয়ায় খালি পেটে খেলে ওজন বাড়িয়ে দেয়।
আখের রস খাওয়ার নিয়ম
কিছু নির্দিষ্ট নিয়ম মেনে আখের রস খেলে আখের রসের পুরোপুরি পুষ্টিগুণ পাওয়া যায় এবং শারীরিক ঝুঁকি এড়ানো যায়। আখের রসে অনেক বেশি পরিমাণ প্রাকৃতিক চিনি বা সুক্রোজ রয়েছে। তাই প্রতিদিন বা অতিরিক্ত আখের রস খেলে রক্তের শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। সুতরাং ডায়াবেটিস রোগীদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে অল্প পরিমাণ পান করা উচিত। দুপুরে বা বিকেলের নাস্তার সময় আখের রস খাওয়া উত্তম। খালি পেটে আখের রস না খাওয়াই ভালো কারণ রক্তের শর্করার মাত্রা খুব দ্রুত বাড়িয়ে দেয়।
প্রতিদিন আখের রস না খেয়ে সপ্তাহে ২-৩ দিন খাওয়া ভালো। এবং ১ দিনে ২৫০ মিলির বেশি আখের রসখাওয়া উচিত নয়। আখের রসের স্বাদ আরো বাড়িয়ে তুলতে সামান্য লেবুর রস বা আদা মিশিয়ে খেতে পারেন।
মন্তব্য
আখের রস প্রাকৃতিক শান্তিদায়ক একটি পানীয় খাবিয়। এতে প্রচুর পরিমাণ প্রাকৃতিক চিনি বা সুক্রোজ রয়েছে। আখের রসের আরও বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদান রয়েছে। এগুলো আমাদের শরীরে পুষ্টি যোগায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আখের রস অনেক বেশি মিষ্টি বা চিনিযুক্ত খাবার হওয়ায় এর অনেক ক্ষতিকারক দিকেও রয়েছে। তাই সঠিক সময় এবং কি পরিমান আখের রস খাওয়া দরকার তা জেনে আখের রস খাওয়া উচিত। আখের রস খাওয়ার উপকারিতা এবং অপকারিতা ও এর নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের প্রশ্ন করতে পারেন।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url