বৃষ্টি নিয়ে ক্যাপশন বাংলা রোমান্টিক পড়ুন

বৃষ্টি নিয়ে সবার মনেই কোন না কোন অনুভূতি বিদ্যমান থাকে। আমরা সবাই চাই সে অনুভূতিগুলো শব্দের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করতে। আপনিও কি এমন কিছু বাংলা ক্যাপশন, ইসলামিক ক্যাপশন, ইংরেজি ক্যাপশন, বৃষ্টি ভেজা রাত নিয়ে ক্যাপশন এসব বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন?
এসব বিষয় ক্যাপশন সহ বৃষ্টি নিয়ে ছোট ছোট ক্যাপশন পেতে চাইলে এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য।আর্টিকেলটিও বৃষ্টির বিভিন্ন ক্যাপশন নিয়ে সাজানো যেমনটা বৃষ্টির প্রতিটি ফোটা মিল রেখে ভূমিতে পতিত হয়।

ভূমিকা

বৃষ্টি সকল ধরনের মানুষের মধ্যেই এক রোমাঞ্চকতার নাম। বৃষ্টির নাম শুনলেই যেন মনে বেজে ওঠে কিছু ছন্দ,যা মনের অনুভূতি প্রকাশ করে। কিন্তু মনের মধ্যে বৃষ্টির শব্দ আঘাত হানলেও আমরা অনেকেই তা সুন্দরভাবে প্রকাশ করতে পারি না বা উপস্থাপন করতে পারিনা। আজকের এই আর্টিকেলটি সেই বিবেচনায় রেখেই বানানো যেন সহজেই আপনার মনের বৃষ্টি নিয়ে জমে থাকা অনুভূতি প্রকাশ করতে পারেন। কিছু ছন্দ জানা থাকলে আপনি আপনার বৃষ্টির মুহূর্তটাকে আরো রঙিনভাবে সাজাতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক বৃষ্টির সময় অনুভূতি প্রকাশ করার কিছু বৃষ্টি নিয়ে বাংলা ক্যাপশন, ইসলামিক ক্যাপশন ও ইংরেজি ক্যাপশন সহ আরো অনেক ছোট ছোট ক্যাপশন গুলো সম্পর্কে। আশা করি আর্টিকেলটি পড়ার পর আপনি নিজের মনের কোণে জমে থাকা বৃষ্টি নিয়ে অনুভূতিগুলো সহজে ভাষায় প্রকাশ করতে পারবেন।

বৃষ্টি নিয়ে ক্যাপশন বাংলা রোমান্টিক

বৃষ্টি আর রোমাঞ্চকর পরিবেশ যেন একে অপরের পরিপূরক।এর সাথে বাড়তি মাত্রা যোগ করে ভাষায় প্রকাশ করার জন্য বৃষ্টি নিয়ে তৈরি কিছু রোমান্টিক বাংলা ক্যাপশন। মনের ভাব প্রকাশ করার জন্য ক্যাপশন বা ছন্দের কোন বিকল্প হয় না। বাংলায় কিছু রোমান্টিক ক্যাপশন জানা থাকলে বৃষ্টিময় মুহূর্ত তাকে আরো রঙিন করে তোলা যায়। বৃষ্টি নিয়ে বাংলাতে অনেক রকমের ক্যাপশন লেখা যায়। সবচেয়ে বেশি সুবিধা হয় যদি সে সম্পর্কে আপনার একটু ধারণা থাকে। চলুন বৃষ্টি নিয়ে কিছু বাংলা রোমান্টিক ক্যাপশন দেখে নেই। যদি সেগুলো আপনার মনের সাথে মিলে যায় তাহলে কথাগুলো আপনার ব্যক্তিত্বটাকে আরও মনোমুগ্ধকর করে তুলতে পারে।

বৃষ্টি নিয়ে ক্যাপশন বাংলা

১।বৃষ্টি নামলেই বুঝতে পারি তুমি কতই না স্নিগ্ধ ছিলে।

২। বৃষ্টি আর তোমার ভালবাসার মধ্যে কতই না মিল, দুটোই মন ভিজিয়ে দেয়।

৩।জানালার কাচেঁ বৃষ্টির ছোঁয়া যেন আমার মনে তোমার ছোঁয়ার প্রতিচ্ছবি।

৪। এই নিরবিচ্ছিন্ন বৃষ্টির ধারা যদি আমায় তোমার কাছে নিয়ে যেত।

৫। বৃষ্টির প্রতিটি ফোটার মতোই জানো তুমি সুন্দর, মায়াময়।

৬।আজ তুমি কাছে থাকলে বৃষ্টিও যেন হিংসা করত।

৭। বৃষ্টির শব্দে বাকি সব নিস্তব্ধ হলেও জাগ্রত হয় তোমার স্মৃতি।

৮। বৃষ্টিতে ভেজা তুমি যেন প্রকৃতির অসম্ভব সুন্দর রুপ কেউ হার মানায়।

৯। মাটিতে আঘাত করা বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন তোমার প্রতিটি স্মৃতি আমার মনে আঘাত করার মত।

১০। বৃষ্টির স্বচ্ছতার মাঝে তোমার ছবি খুঁজে বেড়ায় এই মন।

বৃষ্টির দিনের অনুভূতি ক্যাপশন

১।বৃষ্টির মাঝে তুমি ছাড়া সবই অসম্পূর্ণ।

২। বৃষ্টি যেন তোমার বিরহে আমার কান্নার প্রতিচ্ছবি।

৩। বৃষ্টি + তুমি= আমার জীবনের সেরা মুহূর্ত ।

৪।বৃষ্টি নিয়ে আসে প্লাবন, যেমনটা তোমার স্মৃতি নিয়ে আসে আমার মনে।

৫। বৃষ্টির শব্দ যেন তোমার কন্ঠের প্রতিধ্বনি।

৬। এই বৃষ্টি যদি তোমার হাত হয় আমায় স্পর্শ করতো।

৭। মেঘলা আকাশ আর তোমার অভিমান- দুটোই অসম্ভব সুন্দর।

৮। বৃষ্টি মানেই এক কাপ চা পাশে সঙ্গী তুমি।

৯। তোমার সাথে ভিজতে পারলে বৃষ্টি যেন পূর্ণতা পেত।

১০। বৃষ্টির প্রতিটা ফোটা জমে যেমন নদী,সমুদ্র পূর্ণ করে, তেমনি তোমার স্মৃতি আমার জীবন পূর্ণ করে।

বৃষ্টি ভেজা সকাল নিয়ে ক্যাপশন

১।এই বৃষ্টি ভেজা সকালে পূর্ণতা যেন তোমার দুটি হাত।

২। এই বৃষ্টি আর তোমার স্মৃতি যেন সকালটাকে আরো মনোমুগ্ধকর করে তোলে।

৩। পারফেক্ট সকাল? তুমি আর এক কাপ চা।

৪। সকালের ভেজা বাতাসে যেন তোমার সুগন্ধ ভেসে আসে।

৫। এই বৃষ্টিভেজা সকালটা যেন তোমার মতই সুন্দর একটা স্বপ্ন।

৬। বৃষ্টি ভেজা সকাল আর পাশে তুমি- এটাই যেন আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।

৭। বৃষ্টি ভেজা এই সকালে তোমার স্মৃতিগুলো যেন প্রকৃতির মতোই রঙিন হয়ে উঠেছে।

৮। তোমার জন্যই বৃষ্টির এই সকাল আমার কাছে এত প্রিয় হয়ে উঠেছে।

৯। প্রতিটা বৃষ্টি ভেজা সকাল যেন তোমায় নতুন করে ভালবাসার অজুহাত।

১০। প্রতিটি বৃষ্টি ভেজা সকাল এই সুন্দর, যদি তুমি মনে থাকো।

বৃষ্টি নিয়ে কষ্টের ক্যাপশন

১।বৃষ্টি আকাশ থেকে নামে কিন্তু ভিজে আমার এই দুটি চোখ।

২। তোমার স্মৃতিগুলো এই বৃষ্টির মতই, হাজার ঝরে গেলেও শেষ হয় না।

৩। নিয়ম করে বৃষ্টি আসলেও তুমি আর আমার জীবনে আসো না।

৪। বৃষ্টির প্রতিটি ফোঁটায় ফোঁটা এই জমে আছে আমার না বলা কথা।

৫। বৃষ্টির মতোই তুমি এসেছিলে আবার হারিয়েও গেলে।

৬। বৃষ্টির প্রতিটা ফোঁটা যদি কথা বলতে পারতো ,তাহলে হয়তো বুঝতে পারতে আমি তোমায় কতটা মিস করি।

৭। তুমি ছাড়া বৃষ্টির জন্য এক মহাকাশ সমান শূন্যতা।

৮। তোমার স্মৃতি আর বৃষ্টি দুটোই আমার হৃদয় ভাঙ্গে।

৯।বৃষ্টির দিন মানে তোমার অভাবের এক মহাকাব্য।

১০। বৃষ্টির পানি যেন আজ কান্না লুকানোর অজুহাত।

বৃষ্টি নিয়ে ইসলামিক ক্যাপশন

১।বৃষ্টির প্রতিটি ফোঁটায় যেন আল্লাহর রহমতের ছোঁয়া পাই।

২। এই বৃষ্টির মুহূর্ত শুধু আবেগের নয় এটি দোয়া কবুলের সময়।

৩। আকাশের কান্না যেন বান্দার রহমতের অপর এক রূপ।

৪। প্রতিটি ফোটা মনে করিয়ে দেয় আল্লাহ তোমায় ভুলেনি।

৫। বৃষ্টি পাথরের মত মনটাকে কেউ গলিয়ে দেয়।

৬। বৃষ্টি যেন আল্লাহর তরফ থেকে এক মন ভালো করার মায়াময় চিঠি।

৭। বৃষ্টির প্রতিটা ফোটা জানান দেয় আল্লাহ পরম দয়ালু।

৮। আকাশ বৃষ্টিতে ভিজে, মনও ভিজে আল্লাহর স্মরণে।

৯। ভেজা পথে হাঁটতে হাঁটতে জান্নাতের স্বপ্ন দেখে।

১০।আল্লাহর রহমতে বৃষ্টির মতোই অগন্তি।

বৃষ্টি নিয়ে ক্যাপশন ইংরেজি

1.Rain feel softer,When I think of you.

2. Let the rain hide the tears, I miss you with.

3. Every drop reminds me of your touch.

4. The sky cries, just like my heart without you.

5. I got lost in the rain, just like I got lost in you.

6. Even storms feel beautiful when I think of you.

7. The rain understands what I can't say.

8. Rain makes everything softer- specially my love for you।

9. I see your face in every drop that falls.

10. The sound of rain feels like your heartbeat.

বৃষ্টি নিয়ে ছোট ক্যাপশন

১।বৃষ্টি যেমন আকাশ থেকে মাটির কাছাকাছি আসে ঠিক সেভাবে তুমি আমার কাছে আসো।

২। ভেজা দুপুরে এক টুকরো শান্তি তুমি।

৩। ফোটা ফোটা বৃষ্টিতে লেখা যেন আমাদের গল্প।

৪। বৃষ্টি ছুঁয়ে গেলে হৃদয়টা শান্ত হয়ে যায়, যেমনটা হয় তোমার স্পর্শে।

৫। বৃষ্টির প্রতিটা ফোটার শব্দ যেন তোমার ভালোবাসার প্রতিধ্বনি।

৬। বৃষ্টিতে ভেজা চুলে যেন তুমি প্রকৃতির মতই সুন্দর।

৭। তোমার ছোঁয়ায় বৃষ্টি ও যেন উষ্ণ লাগে।

৮। বৃষ্টির দিনে তুমি যেন আমার কবিতার এক পূর্ণ ছন্দ।

৯। মেঘলা দিনে তোমার হাসি মিষ্টি রোদ হয়ে আসে।

১০। তুমি হাসলে মেঘ যেন বৃষ্টি হয়ে হাসে।

বৃষ্টি ভেজা রাত নিয়ে ক্যাপশন

১। রাত হচ্ছে বৃষ্টিতে আর আমি ভিচ্ছি তোমার স্মৃতির মায়াতে।

২। রাতের বৃষ্টি মানে শুধু পানি না দেখতে না পাওয়া অনুভূতির কান্না।

৩। রাতের বৃষ্টিতে আজও অন্ধকার কে উপেক্ষা করে স্বচ্ছতা খুঁজে বেড়াই।

৪। রাতের বৃষ্টিতে একতরফা ভালোবাসা তার গভীরতা খুঁজে পায়।

৫। রাতের আকাশ যেন আজ আমার মতই কাঁদছে।

৬। রাতের ভেজা বাতাস তোমার স্মৃতিগুলো আমার সঙ্গে মিশিয়ে দিচ্ছে।

৭। রাতের বৃষ্টি মানে তোমার ছোঁয়ার অনুভূতি ফিরে পাওয়া।

৮। বৃষ্টি ভেজা এই রাতে আমি আমার ব্যক্তিগত চাঁদটাকে না দেখতে পাওয়া আমাকে কষ্ট দেয়।

৯। রাতের বৃষ্টি প্রকৃতিকে শান্ত করে দিলেও আমার মনকে করে তোলে অসম্ভব রকমের অশান্ত।

১০। রাতের বৃষ্টিতে যেমন আকাশের অবস্থা দেখা যায় না, তেমনি তোমাকে ছাড়া আমার মনের কষ্টটাও কেউ দেখতে পারে না।

মন্তব্য

আর্টিকেলটি সম্পূর্ণরূপে লেখক এর মনের ভাবে প্রকাশ।তবে অধিক পরিমাণে ক্যাপশন লেখার জন্য কিছু কিছু জায়গা থেকে কিছু শব্দের জন্য সাহায্য নেওয়া হয়েছে। সম্পূর্ণরূপে সকল মানুষের মনের মত ভাব প্রকাশ করা আদতে সম্ভব নয়। কিন্তু তারপরেও আর্টিকেলটি জুড়ে বৃষ্টির সময় একজন মানুষের মনে জমে থাকা আবেগগুলো ভাষায় প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। আশা করি আর্টিকেলটি সম্পন্ন করলে আপনিও নিজের মনের ভাব প্রকাশ করতে সক্ষম হবেন।যারা প্রিয় মানুষটার কাছে মনের ভাব প্রকাশ করার জন্য এবং সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করার জন্য বৃষ্টি নিয়ে বাংলা ক্যাপশন, ইসলামিক ক্যাপশন, ইংরেজি ক্যাপশন ও ছোট ছোট ক্যাপশন খুঁজছিলেন আশা করি তারা আর্টিকেলটি পড়ে উপকৃত হবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url