চার্জার ফ্যান প্রাইস ইন বাংলাদেশ-২০২৬
অতিরিক্ত গরমে অতিষ্ঠ হয়ে আপনি কি চার্জার ফ্যান কেনার কথা ভাবছেন? বাংলাদেশের বিভিন্ন প্রাইজ এর চার্জার ফ্যান রয়েছে। আপনি যদি চার্জার ফ্যান প্রাইজ, মিনি চার্জার ফ্যান প্রাইজ এবং বিভিন্ন কোম্পানির ফ্যানের দাম এবং ফাংশন সম্পর্কে জানতে চান তাহলে আর্টিকেলটি আপনার জন্য।
বাজারে বিভিন্ন প্রাইস এর চার্জার ফ্যান বিক্রয় হয়ে থাকে। ওয়ালটন, ভিশন, ডিফেন্ডার সহ আরো অনেক ব্যান্ডের চার্জার ফ্যান বিক্রয় হয়। নিচে চার্জার ফ্যান প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে আলোচনা করা হলো।
ভূমিকা
বাংলাদেশের গরমকালে লোডশেডিং এর পরিমাণ বেড়ে যায়। ফলে অতিরিক্ত গরম সহ্য করা কঠিন হয়ে যায় এবং রাতে পরিমাণ মতো ঘুম হয় না। বাড়িতে একটি চার্জার ফ্যান থাকলে এই ভোগান্তি কমিয়ে দেয়। চার্জার ফ্যান ব্যবহারের গতির উপর নির্ভর করে ৪-৫ বা ৫-১০ ঘণ্টা চালানো যায়। কিন্তু সমস্যা হল বাজারে একাধিক রকমের ফ্যানের আমদানি। স্বনামধন্য কিছু কোম্পানির এত পরিমাণে নকল ফ্যান বের হয়েছে যে সঠিকভাবে চিনতে পারাই মুশকিল ভালো ফ্যান কোনটি। অনেক সময় দেখা যায় গরম থেকে বাঁচার জন্য টাকা খরচ করে ফ্যান কিনে ক্ষতি সম্মুখীন হতে হয়। এ বিষয়টি ঘটে বেশিরভাগ সময় ফ্যানের সঠিক দাম এবং কোন ফ্যান কেমন চলে সেটা না জেনে ক্রয় করার কারণে। এই সমস্যার কথা বিবেচনা করেই আর্টিকেলটি সাজানো হয়েছে।এই আর্টিকেলটি পড়লে বাজারে বিদ্যমান বিভিন্ন ধরনের চার্জার ফ্যান, মিনি চার্জার ফ্যান, ও বিভিন্ন কোম্পানির ফ্যানের বিস্তারিত বর্ণনা ও দাম সম্পর্কে সঠিক ধারণা পাবেন।
ডিফেন্ডার চার্জার ফ্যান প্রাইস ইন বাংলাদেশ
ডিফেন্ডার চার্জার ফ্যান বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে অত্যন্ত জনপ্রিয় ও কার্যকর একটি ফ্যান। বর্তমানে বাজারে ডিফেন্ডার ফ্যানের অনেকগুলো ধরন বিদ্যমান। এর সাথে এর অনেক নকল ফ্যানও রয়েছে।চলুন দেখে নির্বাচন করা যাক দাম ও বিবরণ অনুসারে কোন ফ্যানটি আপনার জন্য কেনা সবচেয়ে কার্যকর হবে।
ডিফেন্ডার এইচ এম-২৯১২ (Defender HM-2912)
- সাইজঃ১২ ইঞ্চি
- ধরনঃনিম্ন শব্দযুক্ত প্লাস্টিক বডির একটি ফ্যান, এতে ব্যবহার করা হয়েছে তিনটি পাখা। এই ফ্যানটি তিনটি রঙে পাওয়া যায়।লাল,নীল ও ছাই রঙের।
- ব্যাটারিঃ৬V৭.০ AH মডেলের এসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে এতে।ব্যাটারি টি সহজে চার্জ করা যায় ও সমস্যা হলে পরিবর্তন যোগ্য।এর ব্যাটারির দাম সাধারণত ৫৫০ থেকে ৬৫০ এর মধ্যে হয়ে থাকে।
- চলার সময়কালঃসাধারণত ৪ থেকে ৮ ঘন্টা চলে থাকে। কতক্ষণ চলবে তা বেশিরভাগ সময় নির্ভর করে এর গতির ওপর। কিরকম গতিতে চললে কতক্ষণ চার্জ থাকবে চলুন সেটি জেনে নেওয়া যাক। সর্বোচ্চ গতিতে চালালে ৩.৩০ ঘন্টা থেকে ৪ ঘন্টা ফ্যানটি ভালোভাবে চলবে।মধ্য গতিতে চালালে ফ্যানটি 6 ঘন্টা পর্যন্ত ভালোভাবে চলবে।অল্প গতিতে চালালে ফ্যানটি ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত চলতে পারে।
- দামঃ২৮০০ থেকে ৩৫০০ পর্যন্ত হয়ে দাম। দামটি নির্ভর করে বিভিন্ন দোকান বা ওয়েবসাইটের ছাড় ও অফারের উপর। কেনার সময় অবশ্যই কয়েক জায়গায় খোঁজ নিয়ে কিনবেন।
ডিফেন্ডার ডি এফ-২৯১৪(Defender DF-2914)
- সাইজঃ১৪ ইঞ্চি
- ধরণঃএটি সাধারণত সাদা ও মেরুন রঙের হয়ে থাকে। এটির প্লাস্টিক বডির কম শব্দ যুক্ত একটি ফ্যান।এটা তিনটি পাখা বিদ্যমান।
- ব্যাটারিঃ৬V৭.০ AH মডেলের লেড কভার করা এসিড ব্যাটারি। এটিতে ২০০ থেকে ২২০ ভোল্ট ব্যবহার করা হয়েছে। ব্যাটারিটি সহজে পরিবর্তনযোগ্য। এর ব্যাটারির দাম সাধারণত ৬০০ থেকে ৮০০এর মধ্যে হয়ে থাকে। ১২ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত চার্জ দিতে হয়।
- চলার সময়কালঃস্বাভাবিক অবস্থায় ফ্যানটি ৬ থেকে ১২ ঘন্টা চলতে পারে। তবে এটি নির্ভর করে ফ্যান চলার গতির উপরে। বিভিন্ন গতিতে ফ্যান চললে কতক্ষণ চার্জ থাকবে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।সবসময় উচ্চগতিতে চালালে ফ্যানটি ৫থেকে ৬ ঘন্টা চলতে পারে।একটানা মধ্য গতিতে ফ্যানটি চালালে ৮ থেকে ১০ ঘন্টা চলতে পারে।একদমই নিম্ন গতিতে চালালে ফ্যানটি ১০ থেকে ১২ ঘন্টা অনায়াসে চলতে পারে।
- দামঃবাজারে বিভিন্ন দোকানের ছাড় অনুযায়ী ফ্যানটির দাম ৫৫০০ থেকে ৬০০০ এর মধ্যে হয়।
ডিফেন্ডার ডি এফ-২৯২৬ (Defender DF-2926)
- সাইজঃ১৬ ইঞ্চি
- ধরনঃফ্যানটি সাধারণত তিনটি রঙের হয়ে থাকে সাদা মেরুন ও নীল।এটি প্লাস্টিক বডির পাঁচ পাখা যুক্ত একটি ফ্যান।ফ্যানে নিচের অংশে একটি এলইডি লাইট ব্যবহার করা হয়েছে।যেটি আপনার সুন্দর বাতাসের সাথে সাথে আলোর চাহিদা ও পূরণ করবে।
- ব্যাটারিঃ১২V৭.০AH এরা একটি শক্তিশালী বেশি চার্জ মুক্ত লেড এসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে।ব্যাটারিটি চার্জ হতে ১২ থেকে ১৫ ঘন্টা সময় লাগে। ব্যাটারিটি সহজে বাজারে পরিবর্তনযোগ্য। এই ব্যাটারির দাম বাজারে সাধারণত ১০০০ থেকে ১৫০০-র মধ্যে হয়ে থাকে.
- চলার সময়কালঃফ্যানটি সাধারণভাবে ৬ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত ভালোমতো চলতে পারে। এটি সর্বনিম্ন গতিতে ও সর্বোচ্চ গতিতে একটু কম বেশি করে প্রায় সমান সময় ব্যাকআপ দিতে পারে।
- দামঃবাজারে বিভিন্ন দোকানের দামের ধরন অনুযায়ী ফ্যানটি ৫০০০থেকে সাড়ে ৫৫০০ এর মধ্যে পাওয়া যাযে।
উল্লেখ্যঃবাজারে সবগুলো ডিফেন্ডার ফ্যানের মধ্যে দাম ও মান অনুযায়ী এই ফ্যানটি সবচেয়ে জনপ্রিয়।
ডিফেন্ডার ডি এফ-২৯৮৬ ডি আর এফ(Defender DF-2986 HRS)
- সাইজঃ ১৬ ইঞ্চি
- ধরনঃ এটি একটি প্লাস্টিক বডির ৫ পাখা যুক্ত স্ট্যান্ড ফ্যান। সাধারণত সাদা ও মেরুন রঙের হয়ে থাকে।এটি একটি রিমোট দ্বারা পরিচালিত ফ্যান যেটা দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়।এটিতে artilight যুক্ত এলইডি ও ব্যবহার করা হয়েছে।
- ব্যাটারিঃ ৬V৪.৫AH এর ২ টি লেড এসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটিতে। ব্যাটারিটি চার্জ হতে সাধারণত ১২ থেকে ১৪ ঘন্টা সময় লাগে। ব্যাটারিটি সহযোগী পরিবর্তন করা যায়। বাজারে ব্যাটারিটির দাম ৫০০ থেকে ৭০০ এর মধ্যে হয়ে থাকে।
- চলার সময় কালঃ ফ্যানটি কতক্ষণ চলবে যদিও এটি ফ্যানের গতির ওপর নির্ভর করে। তবুও সাধারণভাবে চার থেকে দশ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। সর্বনিম্ন গতিতে চললে ১০ ঘণ্টা ও সর্বচ্চ গতিতে চললে ৩.৫ ঘণ্টা পর্যন্ত চলতে পারে।
- দামঃ বিভিন্ন দোকান ও দোকানের অফার ভেদে এই ফ্যানের দাম ৭ হাজার থেকে ৮ হাজারের মধ্যে হয়ে থাকে।
ডিফেন্ডার -২৯৩৮ এইচ আর এস(Defender-2938HRS)
- সাইজঃ ১৮ ইঞ্চি
- ধরনঃ এটি একটি প্লাস্টিক বডির পাঁচ পাখাযুক্ত স্ট্যান্ড ফ্যান। এই ফ্যানটি রিমোট দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। বাজারে পাওয়া যায় এমন ফ্যান গুলোর মধ্যে এই ফ্যানটির আকার সবচেয়ে বড়। এটি সাধারণত তিনটি রঙের হয়ে থাকে সাদা কমলা বা নীল।এতে চারটি এলইডি লাইট ব্যবহার করা হয়েছে।
- ব্যাটারিঃ ১২V৪.৫AH এর মত শক্তিশালী এসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে ফ্যানটিতে। চার্জ হতে ১২ থেকে ১৪ ঘন্টা সময় লাগে। ব্যাটারি সহজে খোলা যায় এবং পরিবর্তন যোগ্য। এ ব্যাটারির দাম বাজারে ১০০০ থেকে ১৫০০ এর মধ্যে হয়ে থাকে।এই ব্যাটারিটিতে ২২০ থেকে ২৪০ ভোল্ট ব্যবহার করা হয়।
- চলার সময়কালঃ ফ্যানটি আকারে তুলনামূলক বড় হওয়ায় চার্জ কিছুটা কম সময় থাকে। সম্পূর্ণ উচ্চ গতিতে ফ্যানটি চালালে এটি তিন ঘণ্টা মতো ব্যাকআপ দেয়। মধ্য ও নিম্নগতিতে চালালে ৬ থেকে ৮ ঘন্টা পর্যন্ত চলতে পারে।
- দামঃ এর বাজার মূল্য বিভিন্ন দোকান ও ওয়েবসাইটের অফার অনুসারে ১০ থেকে ১২ হাজারের মধ্যে হয়ে থাকে।
মিনি চার্জার ফ্যান প্রাইস ইন বাংলাদেশ
গরমের দিনে বাংলাদেশে ঘন ঘন লোডশেডিং হয়ে থাকে। এমন অবস্থায় ঘরে বসে থাকা অসহ্য হয়ে দাঁড়ায় এবং কাজ করা খুবই কষ্টকর হয়। এই সমস্যার সমাধান পেতে আপনার মিনি চার্জর ফ্যান থাকা জরুরী। মিনি চার্জার ফ্যান আকারে ছোট হওয়া এটি আপনি টেবিলে রেখে ব্যবহার করতে পারেন। বাংলাদেশের মিনি চার্জার ফ্যানগুলো ৪০০ বা ৫০০ থেকে শুরু করে ৩০০০ টাকার মধ্যে পাওয়া যায়। মিনি চার্জার ফ্যানগুলো এর আকার,চার্জিং ধারণ ক্ষমতা এবং অন্যান্য বৈশিষ্ট্যের উপর নির্ভর করে বিভিন্ন দামের হয়ে থাকে। এইসব মিনি চার্জার ফ্যানগুলো বেশিরভাগ চায়না থেকে আসে তাই চায়না বাজারের দাম উঠানামা এবং বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণে এর দাম বাড়তে কিংবা কমতে পারে।
ভিশন চার্জার ফ্যান প্রাইস ইন বাংলাদেশ
বর্তমানে বাংলাদেশে ভিশনের চার্জার ফ্যান গুলো খুবই জনপ্রিয়। ভিশনের চার্জার ফ্যানগুলোর দাম সাধারণত এর মডেল এবং চার্জের ধারণক্ষমতার ওপর নির্ভর করে। বাংলাদেশ ভিশনের যে চার্জার ফ্যানগুলো রয়েছে সেগুলোর দাম ৪০০০ থেকে ৮০০০ মধ্যে হয়ে থাকে। নিচে ভিশন এর চার্জার ফ্যান সম্পর্কে বিস্তারিত বলা হলো।
ভিশন রিচার্জেবল টেবিল ফ্যান ১২ ইঞ্চি
- ধরনঃএটি একটি মজবুত প্লাস্টিক বডির তিন পাখা যুক্ত ফ্যান। এর পাখাগুলো তুলনামূলক প্রশস্ত।ফ্যানটিতে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে।
- ব্যাটারিঃ৬V৪.৫AH এরা কি এসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারিটি ১২ থেকে ১৫ ঘন্টা পর্যন্ত চার্জ দিতে হয়।ফ্যানটি চার্জ করার জন্য সাথে একটি USB কেবল দেওয়া হয়।
- চলার সময় কালঃফ্যানটি সর্বোচ্চ গতিতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা চলতে পারে। একদমই নিম্ন গতিতে ১০ থেকে ১২ ঘন্টা পর্যন্ত চলতে পারে। এতে ব্যবহৃত এলইডি লাইট টি ২৪ ঘন্টা পর্যন্ত চলতে পারে।
- দামঃ৩৫০০ থেকে ৪০০০ টাকা।
ভিশন রিচার্জেবল টেবিল ফ্যান ১৪ ইঞ্চি
- ধরনঃএটি প্লাস্টিক বডির একটি ফ্যান যাতে রয়েছে পাঁচটি পাখা। বেশিরভাগ ফ্যান সাদা কালারের হয়ে থাকে।এতে রয়েছে এলইডি লাইট।
- ব্যাটারিঃ৬V ৭AH এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যেটি চার্জ করতে সময় লাগে ১২ থেকে ১৪ ঘন্টা। এটিতে রয়েছে ২৪ ওয়াটের চার্জার এর ব্যবস্থা। ব্যাটারিটি সহজেই পরিবর্তন করা যায়।
- চলার সময়কালঃসর্বোচ্চ গতিতে চললে এটি তিন ঘন্টা পর্যন্ত চলতে পারে। একদমই স্বল্প গতিতে চললে ২৫ ঘন্টা পর্যন্ত চলতে পারে। এটিতে ব্যবহৃত এলইডি লাইট টি ৭২ ঘন্টা পর্যন্ত আলো দিতে সক্ষম।
- দামঃ ৪৫০০ থেকে ৪৮০০ টাকা পর্যন্ত হয়।
ভিশন রিচার্জেবল টেবিল ফ্যান ১৬ ইঞ্চি
- ধরনঃ এটি প্লাস্টিক বডির ৫ পাখাযুক্ত একটি ফ্যান। এই ফ্যানটি অর্ধেক স্ট্যান্ড যুক্ত। ফ্যানটিতে এলইডি লাইট, সোলার চার্জার সিস্টেম ও ৩০ মিনিট টাইমার সিস্টেম রয়েছে।
- ব্যাটারিঃ ৬V৪.৫AH এর দুইটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যাদের রয়েছে ২২০ থেকে 240 ওয়াট পর্যন্ত। এটিতে দুই অ্যাম্পিয়ারের কারেন্ট সরবরাহ করে থাকে। ব্যাটারিটি সহজে পরিবর্তন যোগ্য।
- চলার সময় কালঃ সর্বোচ্চ গতিতে চললে এটি ২.৩০ ঘন্টা থেকে ৩.৩০ ঘন্টা পর্যন্ত চলতে পারে। একদমই সর্বনিম্ন গতিতে চললে এটি সর্বোচ্চ ২৪ ঘন্টা পর্যন্ত চলতে পারে।
সতর্কতাঃ ভিশনের চার্জার ফ্যান গুলো কেনার সময় ভালোভাবে দেখে নিবেন। কারণ ভিশনের কম দামি অনেক ইলেকট্রিক ফ্যান রয়েছে যেগুলো রিচার্জেবল নয়।
ভিশন চার্জার ফ্যান দাম ১৮
ভিশন কোম্পানির চার্জার ফ্যান গুলো সাধারণত ১২, ১৪, ১৬ ইঞ্চি হয়ে থাকে। ভিশন কোম্পানির ১৮ ইঞ্চির কোন রিচার্জেবল ফ্যান নেই। তবে ভিশন কোম্পানির বিদ্যুৎ চালিত ১৮ ইঞ্চির অনেক ফ্যান রয়েছে। যেগুলোর দাম প্রায় ২৫০০ থেকে ৫৫০০ এর মধ্যে হয়ে থাকে।
আপনি যদি ভিশন কোম্পানির চার্জার ফ্যান নিতে চান তাহলে ১২,১৪,১৬ ইঞ্চি ফ্যান এর মধ্যে নিতে হবে। কারণ ভিশন কোম্পানির ১৮ ইঞ্চির কোন চার্জার ফ্যান নেই। আর যদি আপনার ১৮ ইঞ্চি চার্জার ফ্যান লাগে তাহলে ওয়ালটন কোম্পানির ফ্যান নিতে হবে। যার দাম পড়বে প্রায় ৯০০০ টাকা।
ওয়ালটন চার্জার ফ্যান প্রাইস ইন বাংলাদেশ
গরম কালে বাংলাদেশের লোডশেডিং এর পরিমাণ বেড়ে যায়। এই সময় অতিরিক্ত গরম সহ্য করা কঠিন হয়ে দাঁড়ায়। এই গরম থেকে স্বস্তি পাওয়ার অন্যতম উপায় একটি চার্জার ফ্যান। Walton চার্জার ফ্যান লোডশেডিং এর বড় এক সমাধান। ফ্যানের আকার, মডেল এবং ব্যাটারির ধারণ ক্ষমতা উপর নির্ভর করে চার্জার ফ্যানের দামের তারতম্য হয়। চলুন আমরা ওয়ালটন চার্জার ফ্যান সম্পর্কে বিস্তারিত জানি।
ওয়ালটন চার্জার ফ্যানের মধ্যে সবচেয়ে ছোট ফ্যান হচ্ছে Walton WRPF6B (6’’)। যার বর্তমান দাম প্রায় ১১৭০ টাকা। এছাড়াও আরো কিছু ছোট ফ্যান রয়েছে যেগুলোর দাম ১২০০ থেকে ২৪০০ পর্যন্ত হয়ে থাকে। ওয়ালটন এর মাঝারি সাইজ ফ্যান অর্থাৎ ১২ থেকে ১৪ ইঞ্চি যে চার্জার ফ্যানগুলো রয়েছে সেগুলোর দাম ৪০০০ থেকে ৫ হাজারের মধ্যে হয়ে থাকে। বাসা বাড়িতে ব্যবহারের জন্য সাধারণত এই ফ্যানগুলো ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও অধিক বাতাস এবং স্ট্যান্ড ফ্যান হিসেবে ১৬ থেকে ১৮ ইঞ্চি ফ্যানগুলো ব্যবহার করা হয়ে থাকে। ওয়ালটন এর চার্জার ফ্যান গুলোর মধ্যে এই ফ্যান গুলোই সবচেয়ে বড়। এই ফ্যান গুলোর দাম ৬৫০০ থেকে ৯০০০ পর্যন্ত হয়ে থাকে। Walton WRSF18L5-RMC (১৮’’) ওয়ালটন চার্জার ফ্যানের মধ্যে সবচেয়ে বড় মডেল। এই ফ্যানের দাম প্রায় ৯০০০ টাকা।
পরামর্শ
ওয়ালটনের এর চার্জার ফ্যানগুলো ১২ থেকে ১৫ ঘণ্টা চার্জ দিতে হয়। যেহেতু চার্জার ফ্যানের দাম পরিবর্তনশীল, তাই সঠিক ও বর্তমান দাম জানতে নিকটস্থ ওয়ালটন প্লাজা ভিজিট করুন।
ওয়ালটন চার্জার ফ্যান দাম ১৪
ওয়ালটন ১৪ ইঞ্চি চার্জার ফ্যানের দাম সাধারণত ৩৮০০ থেকে ৫০০০ পর্যন্ত হয়ে থাকে। ওয়ালটন ১৪ ইঞ্চি চার্জার ফ্যান গুলো বাসা বাড়িতে ব্যবহারের জন্য খুবই জনপ্রিয়। এই ফ্যান গুলোর মডেল এবং ব্যাটারি ধারণ ক্ষমতার উপর নির্ভর করে দাম নির্ধারণ করা হয়। বর্তমানে ওয়ালটন ১৪ ইঞ্চি চার্জার ফ্যানের জনপ্রিয় দুটি মডেল হচ্ছে WRTF14B এবং WRTF14A । এদের দাম প্রায় ৩৮০০ থেকে ৪৫০০ এর মধ্যে।
এছাড়াও বর্তমানে দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের জন্য ওয়ালটনের আরো একটি জনপ্রিয় চার্জার ফ্যান হচ্ছে Walton W14OA-MS । এই ফ্যানটির বর্তমান বাজার মূল্য প্রায় ৪৮০০ থেকে ৫০০০ এর মধ্যে। Walton ১৪ ইঞ্চির চার্জার ফ্যানগুলো হাই স্পিডে চালালে ৩ থেকে ৪ ঘন্টা এবং লো স্পিডে চালালে ৮ থেকে ১০ ঘণ্টা ব্যাকআপ দিয়ে থাকে। এই ফ্যান গুলোর তিন মাসের ব্যাটারি ওয়ারেন্টিও দেওয়া হয়ে থাকে।
ওয়ালটন ১২ ইঞ্চি চার্জার ফ্যান দাম
ছোট ফ্যামিলি ও ব্যক্তিগত ব্যবহারের জন্য সবচেয়ে জনপ্রিয় ফ্যান হচ্ছে ওয়ালটন ১২ ইঞ্চি চার্জার ফ্যান। ওয়ালটন ১২ ইঞ্চি চার্জার ফ্যানের মডেলের উপর ভিত্তি করে দামের তারতম্য হয়। নিচে ওয়ালটন ১২ ইঞ্চি চার্জার ফ্যান এর কিছু মডেল সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো।
Walton WRTF12A
- দামঃ এই ফ্যানের দাম প্রায় ৪২৯০ টাকা।
- চার্জের সময়ঃ ৮-১০ ঘণ্টা চার্জ দিতে হয়।
- চলার সময়কালঃ হাই স্পিডে চালালে ৪ ঘন্টা ব্যাকআপ দেয়। নরমাল স্পিডে চালালে ৬ ঘন্টা ব্যাকআপ দেয়।লো স্পিডে চালালে ৮ থেকে ১০ ঘণ্টা ব্যাকআপ দিয়ে থাকে।
Walton WRTF12B
- দামঃএই ফ্যানের দাম প্রায় ৪১৯০ টাকা।
- চার্জের সময়ঃএই ফ্যানটিতে ১২-১৫ ঘন্টা চার্জ দিতে হয়।
- চার্জ ব্যাকআপঃহাই স্পিডে চালালে ৩ ঘন্টা ব্যাকআপ দেয়।নরমাল স্পিডে চালালে ৪.৫ ঘণ্টা ব্যাকআপ দিয়ে থাকে।লো স্পিডে চালালে প্রায় ৬ ঘন্টা ব্যাকআপ দেয়।
উপরে উল্লেখিত ফ্যানগুলোর ওভার চার্জ সিস্টেম থাকায় ব্যাটারি ভালো থাকে।
মন্তব্য
স্বাভাবিকভাবে ফ্যান একটি বাণিজ্যিক পণ্য।এর দাম বাজারে চাহিদা ও আমদানির উপর অনেক অংশে নির্ভর করে।কোম্পানি নিজেদের উন্নতির স্বার্থে ফ্যানের মডেল ও কার্যকারিতার মধ্যে পরিবর্তন নিয়ে আসে। আর্টিকেলটিতে বর্তমানে বাজারে পাওয়া যায় এমন ফ্যানের ধরন কার্যকারিতা ও দাম সম্পর্কে লেখা হয়েছে। যেহেতু এটি পরিবর্তনশীল একটি বিষয় সুতরাং কম বেশি হতে পারে।তবে যথাসম্ভব সঠিক ও সাধারণ মানুষের জন্য উপকারি তথ্য এটিতে যুক্ত করা হয়েছে। আশা করি আর্টিকেলটি পড়লে আপনি উপকৃত হবেন।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url