খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে পড়ুন
খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতা কি? আমরা অনেকেই রসুন খাওয়ার নির্দিষ্ট সময় বা নিয়ম সম্পর্কে জানিনা। নিচের আর্টিকেলটি পড়ুন এবং প্রতিদিন রসুন খেলে কি হয় বা খালি পেটে রসুন খেলে কি ক্ষতি হতে পারে? এ সম্পর্কে বিস্তারিত জানুন।
নিয়মিত খালি পেটে রসুন খাওয়ার আগে এর উপকারিতা ও অপকারিতার দিক সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। নিচে এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
ভূমিকা
আমরা দৈনন্দিন খাবারে বিশেষ করে তরকারিতে স্বাদ বৃদ্ধির জন্য রসুন ব্যবহার করে থাকি কিন্তু প্রাচীনযুগে রসুনের পুষ্টিগুণ ও ঔষধি গুণের জন্য এটি ঔষধ হিসেবে ব্যবহার করা হতো।বর্তমানেও অনেক স্বাস্থ্য সচেতন মানুষ কাঁচা রসুনকে ব্যাবহার করে থাকেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও শক্তি বর্ধক হিসেবে। প্রতিদিন রসুন খেলে কি হয়, সুকালে খালি পেটে রসুন খেলে কি উপকার হয় এসব বিষয়ে জানলে আপনিও কাঁচা রসুনকে আপনার প্রতিদিনের খাবার তালিকায় রাখবেন।উপকারিতা জেনে কি যেকোনোভাবে রসুন খেলে তার সব গুন পাওয়া যাবে? উত্তর হলো না। খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা,অপকারিতা ও সঠিক নিয়ম সম্পর্কে জানলে তবেই আপনি এর থেকে সর্বত্তম উপকারটি নিশ্চিত করতে পারবেন।এই আর্টিকেলটিতে এই সকল বিষয় সম্পর্কে বিস্তারিত ও গবেষণামূলক তথ্য প্রদান করা হয়েছে।এই বিষয়ে ধারণা পরিষ্কার করার জন্য পুরো আর্টিকেলটি পড়ুন।
খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতা
শরীরের উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কারণে আমরা সকালে খালি পেটে রসুন খেয়ে থাকি। খালি পেটে রসুন খাওয়ার যেমন উপকারিতা রয়েছে আবার কিছু অপকারিতা হয়েছে। খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে নিচে বিস্তারিত জানুন।
খালি পেটে খাওয়ার রসুন খাওয়ার উপকারিতা
১। প্রতিদিন সকালে দুই কোয়া রসুন খালি পেটে খেলে রক্ত সঞ্চালন বাড়ায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে।
২। খালি পেটে রসুন খেলে রসুন এ থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও এন্টিফাঙ্গাল গুন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৩। খালি পেটে রসুন খেলে রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে হৃৎপিণ্ড শক্তিশালী হয়।
৪। ঠান্ডা কিংবা এলার্জির কারণে ফুসফুসে যে সংক্রমণ হয়ে থাকে রসুন সেই সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে।
৫। পুরুষের যৌন ক্ষমতা কমে গেলে প্রতিদিন সকালে খালি পেটে এক থেকে দুই কোয়া রসুন খেলে খেলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায়।
খালি পেটে রসুন খাওয়ার অপকারিতা
১। খালি পেটে অতিরিক্ত রসুন খেলে রসুন এ থাকা অ্যালিসিন উপাদান লিভারে বিষক্রিয়া তৈরি করে।
২। রসুনের রয়েছে সালফার তাই খালি পেটে রসুন খেলে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। তা থেকে ডায়রিয়া হতে পারে।
৩। দীর্ঘদিন যাবত খালি পেটে রসুন খেলে রক্ত পাতলা হতে পারে।
৪। অতিরিক্ত রসুন খেলে হাইফিমা বা চোখের ভেতরে রক্তক্ষরণ হতে পারে ফলে দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
৫। খালি পেটে রসুন খেলে গর্ভবতী নারীদের ক্ষেত্রে রক্তক্ষরণের ঝুঁকি বাড়তে পারে এছাড়া বুকের দুধের স্বাদের পরিবর্তন হতে পারে।
ভরা পেটে রসুন খেলে কি হয়
খালি পেটে রসুন সবাই খেতে পারে না। কারণ খালি পেটে রসুন খেলে রসুনে থাকা সালফারের কারণে গ্যাসের পরিমাণ বেড়ে যায়। তাই ভরা পেটে রসুন খাওয়াই বেশি নিরাপদ। ভরা পেটে রসুন খেলে রসুনের ঝাঁজ কিছুটা কম লাগে এবং পাকস্থলীতে জ্বালাপোড়া কম হয়। হজম শক্তি বৃদ্ধির জন্য অনেকেই সকালে খালি পেটে রসুন খেয়ে থাকে যা শরীরকে খুব দ্রুত উত্তপ্ত করে দেয়। শীতকালে সমস্যা না হলেও গরমকালে এর প্রভাব পড়তে পারে। ভরা পেটে রসুন খেলে ধীরে ধীরে কাজ করে এবং শরীরের ভারসাম্য বজায় রাখে। এছাড়া যাদের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ আছে তারা সকালে খালি পেটে কিংবা ভরা পেটে দুই ভাবেই রসুন খেতে পারে। তবে ভরা পেটে খাওয়াটাই সবচেয়ে ভালো কারণ ভরা পেটের রসুন খেলে ধীরে ধীরে কাজ করে এবং শরীরকে সুস্থ রাখে।
সতর্কতাঃ সকালে খালি পেটে বেশি পরিমাণ রসুন খেলে গ্যাস্ট্রিক বা পেট জ্বালাপোড়া করতে পারে। এছাড়া যাদের আলসার বা রক্ত পাতলা করার ঔষধ চলছে তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। গর্ভাবস্থায় সকালে খালি পেটে রসুন না খাওয়াই ভালো।
খালি পেটে রসুন খেলে কি ক্ষতি হয়
খালি পেটে রসুন খাওয়া সকলের জন্য ক্ষতিকর নয়। তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে সমস্যা হতে পারে। যাদের গ্যাস্ট্রিক বা আলসার আছে,যাদের পেট সংবেদনশীল বা যারা রক্ত পাতলা করার ঔষধ খায় তারা যদি খালি পেটে রসুন খেয়ে থাকে তাহলে তাদের জন্য ক্ষতিকর হতে পারে। খালি পেটে রসুন খেলে অনেক সময় পেট জ্বালাপোড়া করে,বমি বমি ভাব হয় বা বমি হয়। যেসব ব্যক্তির পেট সংবেদনশীল খালি পেটে তারা যদি রসুন খায় তাহলে তাদের ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। নিয়মিত খালি পেটে রসুন খেলে মুখ ও শরীর থেকে দুর্গন্ধ ছড়ায়। তাই খালি পেটে রসুন খেলে কি কি ক্ষতি হয় এ সম্পর্কে জেনে এবং শারীরিক অবস্থা বিবেচনা করে খালি পেটে রসুন খাওয়া উচিত।
সকালে খালি পেটে রসুন খাওয়ার নিয়ম
খালি পেটে রসুন খাওয়ার সবচেয়ে বেশি কার্যকর। তবে তা অবশ্যই কিছু নির্দিষ্ট নিয়ম অনুযায়ী খেতে হবে। নিচে সকালে খালি পেটে রসুন খাওয়ার নিয়মগুলো দেওয়া হল।
পরিমাণঃ প্রতিদিন ১ থেকে ২ টির বেশি রসুনের কোয়া খাওয়া ঠিক নয়।
খাওয়ার নিয়মঃ রসুনের কোয়া গুলোর খোঁচা ছাড়িয়ে পরিস্কার করে নিতে হবে। কোয়া গুলো ছোট ছোট টুকরো বা থেতলে ৫-১০ মিনিট রেখে দিতে হবে। এভাবে কিছুক্ষণ রসুন রেখে দিলে রসুনের ভেতরে থাকা আলিন বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে আলিসিন নামক শক্তিশালী উপাদানে পরিণত হয়। এটাই মূলত স্বাস্থ্যের জন্য আসল কাজ করে থাকে। রসুনের টুকরাগুলো হালকা গরম পানির সাথে খেয়ে ফেলতে পারেন। তাছাড়া রসুনের ঝাঁঝ বেশি লাগলে এর সাথে ১ চা চামচ মধু মিশিয়ে খেতে পারেন। আপনি যদি এর ঝাঁঝ সহ্য করতে পারেন তাহলে তা চিবিয়েও খেতে পারেন।
প্রতিদিন রসুন খেলে কি হয়
প্রতিদিন রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তবে অবশ্যই পরিমাণ মতো খেতে হব। রসুনে থাকা অ্যালিসিন নামক উপাদান শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। রসুনকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকো বলা হয়। প্রতিদিন রসুন খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে,রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এবং হার্ট সুস্থ থাকে। এছাড়া নিয়মিত রসুন খেলে পরিপাকতন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে হজম শক্তি বাড়িয়ে দেয়। রসুনেরে সালফার যৌগ শরীর থেকে ভারী ধাতু বা বিষাক্ত বর্জ্য বের করে দিতে সাহায্য করে। প্রতিদিন রসুন খেলে পুরুষের যৌন ক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং নারীদের শরীরের হাড়ের ক্ষয় রোধ হয়। তবে প্রতিদিন অতিরিক্ত রসুন খাওয়ার কিছু অপকারিতা রয়েছে। যেমনঃ মুখের দুর্গন্ধ হওয়া,রক্তক্ষরণের ঝুঁকি,ডায়রিয়া বা বমি বমি ভাব হওয়া।
মধু ও রসুন খাওয়ার নিয়ম ও উপকারিতা
কাঁচা রসুন অতিরিক্ত ঝাঁঝালো হওয়ার কারনে অনেকেই এটি খালি খেতে পারে না।মধুর সঙ্গে মিশিয়ে খেলে এটি অনেক সুস্বাদু লাগে এবং এর অনেক উপকারিতা রয়েছে । মধু ও রসুন খাওয়ার নিয়ম ও উপকারিতা সম্পর্কে নিচের বিস্তারিত জানি।
মধু ও রসুন খাওয়ার নিয়ম
প্রতিদিন সকালে খালি পেটে রসুনের সাথে মধু মিশিয়ে খাওয়া সবচেয়ে ভালো। এর জন্য সর্বপ্রথম ১ থেকে ২ টি রসুনের কোয়া ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। রসুনের কোয়া গুলো কুচি কুচি করে কেটে বা থেঁতো করে নিতে হবে। থেঁতো বা কুচি করা রসুনগুলো ১০-১২ মিনিট বাতাসে রেখে দিতে হবে। এরপর ১ চা চামচ খাঁটি মধু মিশিয়ে এটি চিবিয়ে বা গিলে খেতে পারেন।
তাছাড়া গাঁজন পদ্ধতির মাধ্যমে মধু ও রসুন মিশিয়ে খাওয়া যায়। এর জন্য প্রয়োজন একটি কাঁচের বয়াম বা বোতল। পরিমাণ মতো রসুনের কোয়া এবং মধু ঢেল.৮ -১০ দিন অন্ধকার জায়গায় রেখে দিতে হবে। এরপর সেইখান থেকে প্রতিদিন সকালে এক কোয়া রসুন ও ১ চামচ মধু খেলে অনেক উপকারিতা পাওয়া যায়।
মধু ও রসুন খাওয়ার উপকারিতা
১। মধু ও রসুন একসঙ্গে মিশিয়ে খেলে শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করেএবং বিভিন্ন সংক্রমণের হাত থেকে বাঁচায়।
২। সর্দি,দীর্ঘ দিনের কাশি এবং গলার ইনফেকশন দূর করতে এটি প্রাকৃতিক ঔষধের মতো কাজ করে।
৩। পেটের গ্যাস এবং বদহজমের সমস্যা দূর করে।
৪। নিয়মিত সকালে খালি পেটে মধু ও রসুনের মিশ্রণটি খেলে শরীরের বাড়তি ওজন কমাতে সাহায্য করে।
৫। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে যা হৃদরোগে ঝুঁকি কমায় ।
মন্তব্য
রসুনকে বলা হয়ে থাকে প্রাকৃতিক মহা ঔষধ। নিয়মিত সকালে খালি পেটে রসুন খাওয়া শরীরের জন্য অনেক উপকারী। কিন্তু অতিরিক্ত বা ভুল সময়ে খেলে এর অনেক ক্ষতিকারক দিক রয়েছে। তাই রসুন খাওয়ার নির্দিষ্ট সময় এবং কতটুকু পরিমান রসুন খেতে হবে এ সম্পর্কে বিস্তারিত জেনে বা ডাক্তারের পরামর্শ নিয়ে রসুন খাওয়া উচিত। রসুন সম্পর্কে আরো বিস্তারিত কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url