কাঁচা আমের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানুন
আপনি কি কাঁচা আমের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যে। কাঁচা আমের কি কি উপকারী ও ক্ষতিকর দিক আছে সে সম্পর্কে আমরা অনেকেই জানিনা। আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে কাঁচা আমের উপকারিতা অপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
এই আর্টিকেলটিতে কাঁচা আম এর পুষ্টিগুণ, উপকারিতা, কাঁচা আম খেলে কি হয় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত লিখা আছে। আপনি কাঁচা সম্পর্কে বিস্তারিত জানতে আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
ভুমিকা
কাঁচা আম সাধারণত গরমের সময় পাওয়া যায়। কাঁচা আম আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি ফল। তবে কাঁচা আম অতিরিক্ত খেলে এর কিছু ক্ষতিকর দিক রয়েছে। কাঁচা আম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং হজম শক্তিও বৃদ্ধি পায়। কাঁচা আমের মাধ্যমে ত্বক এবং শরীরের যত্ন নেওয়া সম্ভব। চলুন আমরা কাঁচা আম সম্পর্কে বিস্তারিত জানি।
কাঁচা আমের উপকারিতা ও অপকারিতা
কাঁচা আম বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি ফল। এই ফলটি যেমন সুস্বাদু, তেমনি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। তবে কাঁচা আম অতিরিক্ত খেলে শারীরিক সমস্যা হয়। কাঁচা আমের উপকারিতা অপকারিতা সম্পর্কে নিচে বিস্তারিত বলা হলো।
কাঁচা আমের উপকারিতা
১। কাঁচা আমের ভিটামিন সি থাকে যার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
২। কাঁচা আমে থাকা ফাইবার শরীরের ওজন ও খারাপ কোলেস্টেরল কমায়।
৩। কাঁচা আম হজম ক্ষমতা বাড়াতে এবং বদহজম কমাতে সাহায্য করে।
৪। কাঁচা আমে সোডিয়াম এবং মিনারেল থাকে যা গরমে শরীর ঠান্ডা রাখে।
৫। কাঁচা আম খেলে পিত্ত রস নিঃসরণ বৃদ্ধি পায় ফলে লিভার পরিষ্কার হয় এবং যকৃতে সুস্থ থাকে।
৬। কাঁচা আমে ভিটামিন এ ও ভিটামিন সি থাকে। যা ত্বক উজ্জ্বল করতে এবং চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে।
কাঁচা আমের অপকারিতা
১। কাঁচা আম অতিরিক্ত খেলে পেটে ব্যথা এবং ডায়রিয়ার মত সমস্যা হতে পারে।
২। কাঁচা আমে এমন কিছু উপাদান আছে যেগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে অনেক সময় এলার্জি হতে পারে।
৩। খালি পেটে অতিরিক্ত কাঁচা আম খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে।
৪। কাঁচা আমে এসিড থাকে যা দাঁতের এনামেলে লেগে দাঁতের ক্ষতি করে।
কাঁচা আম খেলে কি হয়
কাঁচা আমে এন্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং পরিমাণে ভিটামিন সি থাকে, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। তবে অতিরিক্ত কাঁচা আম খেলে কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কাঁচা আম খেলে কি হয় সে সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো।
কাঁচা আমে থাকা এনজাইম গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে এবং হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। তবে খালি পেটে অতিরিক্ত কাঁচা আম খেলে সেটি বদ হজমের মতো সমস্যা তৈরি করতে পারে। এ তীব্র গরমে কাঁচা আমের জুস অথবা সরবত খাওয়া যেতে পারে, যা শরীর ঠান্ডা রাখে। কাঁচা আমে কম ক্যালোরি এবং বেশি পরিমাণ ফাইবার থাকায় এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। কাঁচা আমের রস বা শরবত শরীরের লবণ, পানির ঘাটতি পূরণ করে এবং থেকে হিট স্ট্রোকের হাত থেকে রক্ষা করে। তবে কাঁচা আম খাওয়ার পরপরই ঠান্ডা পানি খাওয়া একদমই উচিত নয়। এতে গলা জ্বালা এবং গ্যাস্ট্রিকের মত সমস্যা হতে পারে।
গর্ভাবস্থায় কাঁচা আম খাওয়া যাবে কি
কাঁচা আমের ভিটামিন এ সি এবং গুরুত্বপূর্ণ খনিজ উপাদান থাকে, যা মা ও শিশুর জন্য অত্যন্ত উপকারী। যদি কোন শারীরিক জটিলতা না থাকে তবে গর্ভাবস্থায় কাঁচা আম খাওয়া যেতে পারে। গর্ভাবস্থা থাকাকালীন খাদ্য তালিকায় নতুন কোন খাবার যুক্ত করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
গর্ভাবস্থায় মায়েদের বমি বমি ভাব হয়। এই সময় কাঁচা আমের জুস খাওয়া যেতে পারে, যা বমি বমি ভাব দূর করতে সাহায্য করে। কাঁচা আমে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং আয়রন রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং রক্তশূন্যতা প্রতিরোধ করে। কাঁচা আম গর্ভাবস্থায় শিশুদের মস্তিষ্ক, মেরুদন্ড এবং স্নায়ুতন্ত্র বিকাশে সাহায্য করে। কারণ এতে প্রচুর পরিমাণে ফলিক এসিড থাকে। তবে কাঁচা আম খাওয়ার সময় অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে খেতে হবে। গর্ভাবস্থায় কাঁচা আমের মিষ্টি শরবত এবং অধিক লবণ আছে এমন আচার খাওয়া একদমই উচিত নয়। যেহেতু গর্ভাবস্থায় কাঁচা আম অতিরিক্ত খেলে
সমস্যা হতে পারে, সেহেতু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিনে একটি বা দুইটির বেশি আম খাওয়া উচিত।
গর্ভাবস্থায় কাঁচা আম খেলে কি হয়
গর্ভাবস্থায় কাঁচা আম খাওয়া মা এবং শিশু দুজনের জন্যই অত্যন্ত পুষ্টিকর। তবে অতিরিক্ত কাঁচা আম খেলে বুক জ্বালাপোড়া এবং পেটের সমস্যার মত বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় কাঁচা আম খেলে কি হয় সে সম্পর্কে নিচে বিস্তারিত দেওয়া হলো।
১। কাঁচা আমে ভিটামিন বি৬ থাকে, এটি গর্ভাবস্থার শুরুর দিকের সমস্যা যেমন বমি বমি ভাব দূর করতে সাহায্য করে।
২। কাঁচা আমের রস বা শরবত শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে।
৩। কাঁচা আমের ভিটামিন সি থাকে, যা মা ও শিশুর বিভিন্ন ইনফেকশন রোধে সাহায্য করে।
৪। কাঁচা আমে বিভিন্ন প্রকার কীটনাশক বা জীবাণু লেগে থাকতে পারে। তাই কাঁচা আম খাওয়ার পূর্বে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।
৫। আপনার যদি ডায়াবেটিস বা এলার্জির সমস্যা থাকে, তবে ডাক্তারের পরামর্শ ব্যতীত কাঁচা আম খাওয়া উচিত নয়। এতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে।
গর্ভাবস্থায় কাঁচা আম খাওয়ার উপকারিতা
গর্ভাবস্থায় পরিমিত পরিমাণ কাঁচা আম খাওয়া মা ও শিশু দুজনের জন্যই নিরাপদ। কাঁচা আমের বেশ কিছু উপকারি দিক রয়েছে। চলুন সে সম্পর্কে আমরা বিস্তারিত জানি।
১। গর্ভাবস্থায়ী শিশুর সামগ্রিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন এ, কে, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। আর এই সকল উপাদান কাঁচা আমের মধ্যে থাকে।
২। কাঁচা আম গর্ভাবস্থায় শরীরে পানির ঘাটতি পুরন করে এবং শরীর ডিহাইড্রেশন হওয়া থেকে রক্ষা করে।
৩। গর্ভাবস্থায় কাঁচা আম খেলে তা কোষ্ঠকাঠিন্য রোধে সাহায্য করে।
৪। কাঁচা আমে ভিটামিন সি থাকে। যা মা এবং শিশুকে ছোটখাটো অসুখ থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
কাঁচা আমে কোন এসিড থাকে
কাঁচা আম আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি ফল। কিন্তু আমরা অনেকেই জানিনা কাঁচা আমে কোন এসিড থাকে। চলুন কাজে আমি কোন অ্যাসিড থাকে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানি।
কাঁচা আম সাধারণত টক জাতীয় হয়, কারণ এতে জৈবা এসিড থাকে। কাঁচা আমে প্রধান যে এসিড গুলো থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে সাইট্রিক এসিড এবং ম্যালিক এসিড। এই এসিড গুলোর কারণে কাঁচা আম অম্ল হয়। এছাড়াও কাঁচা আমে যথেষ্ট পরিমাণ সাকসেনিক এসিড থাকে। কোন কোন ক্ষেত্রে কাঁচা আমে টারটারিক এসিডের উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়াও কাঁচা আমে খুবই অল্প পরিমাণে গ্যালিক এসিড, অ্যাসকরবিক এসিড এবং অক্সালিক এসিড থাকে। এই এসিড গুলো শক্তি বাড়াতে এবং শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।
আমে কোন ভিটামিন থাকে
কাঁচা আমে বেশ কয়েক রকমের ভিটামিনের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে কাঁচা আমে সবথেকে বেশি যে ভিটামিন রয়েছে তা হচ্ছে ভিটামিন সি। এছাড়াও আরো যে ভিটামিন গুলো রয়েছে সে সম্পর্কে নিচে বিস্তারিত বলা হলো।
১। কাঁচা আমে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে। যা দৈনিক চাহিদার প্রায় ৬০-৭০ শতাংশ। কাঁচা আম থেকে পাওয়া ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
২। কাঁচা আমে ভিটামিন এ থাকে, যা ত্বক সুস্থ এবং দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে।
৩। এছাড়াও কাঁচা আমে ভিটামিন ই থাকে। যা ত্বক এবং চুলের জন্য অত্যন্ত উপকারী।
৪। মস্তিষ্কের কার্যকারিতা এবং স্নায়ুতন্ত্রের জন্য প্রয়োজনীয় ভিটামিন বি৬ কাঁচা আম থেকে পাওয়া যায়।
৫। কাঁচা আমে ভিটামিন কে থাকে, যা হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
আমের পুষ্টিগুণ ও উপকারিতা
আমকে ফলের রাজা বলা হয়। কারণ এটি খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরপুর। কাঁচা আমে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, বিভিন্ন ধরনের ভিটামিন এবং উপকারী এসিড থাকে। যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। নিচে আমের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত বলা হলো।
১। আমে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে। যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এবং হার্ট সুস্থ রাখে।
২। আম একটি আঁশ জাতীয় খাবার এবং এতে বিভিন্ন ধরনের এনজাইম থাকে, যা খাদ্য হজম করতে সাহায্য করে।
৩। আমে ভিটামিন এ থাকে। যা রাতকানা ও চোখের শুষ্কতা প্রতিরোধ করে এবং দৃষ্টি শক্তি বৃদ্ধিতে সাহায্য করে।
৪। আম খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। কারণ আমে ভিটামিন বি ৬ থাকে, যা মানসিক ক্লান্তি দূর করে স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে।
৫। আমে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, ত্বক সুস্থ রাখে এবং চুল পড়া কমিয়ে গোড়া মজবুত করে।
কাঁচা আম ইংরেজি
আমকে সাধারণত ইংরেজিতে Mango বলা হয়। তবে কাঁচা বা অপরিপক্ক আমকে ইংরেজিতে Raw Mango বলা হয়। আম পরিপক্ক হওয়ার পূর্বে আমের গায়ের রং সাধারণত সবুজ থাকে, তাই কাঁচা আমকে ইংরেজিতে Green Mango বলা হয়। কাঁচা আমের সবচেয়ে বেশি প্রচলিত ইংরেজি নামই হচ্ছে Green Mango.
মন্তব্য
কাঁচা আম অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর একটি ফল। যা আমাদের দেহের জন্য অত্যন্ত উপকারী। তবে অতিরিক্ত কাঁচা আম খাওয়া উচিত নয়। আশা করি আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। যদি কাঁচা আম সম্পর্কে আপনার আরো কিছু জানার প্রয়োজন হয় তবে আমাদের প্রশ্ন করতে পারেন।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url